Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

ঢাকা ও সিটি কলেজে সংঘর্ষে আহত ৩৬ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

বিশেষ প্রতিনিধি, ক্যাম্পাস:
সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই ঢাকা কলেজের শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংঘর্ষে আহত হন তারা। তাদের বেশির ভাগের শরীরে ইট-পাটকেলের আঘাত রয়েছে।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের অনিম (২১), ঢাকা কলেজের শাহরিয়ার (২১), মো. তুষার (১৮), মো. সেজান (১৮), রিফাত (২১), মো. আরাফাত (২১),, নীরব (২১), শরিফ (২১), মো. ইয়াকুব (১৮), মো. মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮) ও তানভীর (১৮)।

এছাড়া আহতদের মধ্যে রয়েছেন সুজন (১৮), মো. আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), অরিকুল তরিকুল ইসলাম (রাজীব) (২৫), মোহাম্মদ আলী (১৭), হাসান (১৮), ইসমাইল (১৮), ফাইয়াদ (১৮), মো. মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাওফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮), মেহেদী (১৮), শিশির (১৮), মো. আশিকুল (১৫), তাওসিফ (১৯), তোহা (১৮), নূর হোসেন (২৪) ও শিহাব (১৮)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে সিটি কলেজ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজে আক্রমণ করে একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন।

দুপুরের পর ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কলেজের শিক্ষার্থীরা ওই বাসে হামলা ও ভাঙচুর চালান। এ খবর ঢাকা কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে সিটি কলেজে যান। এরপরে সংঘর্ষ শুরু হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন কমলনগরের শুভ
মুক্ত হোক প্রিয় জামিয়া
নোবিপ্রবির ইতিহাসে সবচেয়ে বড় একক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কম্পিউটার অপারেটর বরখাস্ত
কমলনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ
নোবিপ্রবি গবেষণা সংসদের আয়োজনে রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও খবর