Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৫.৬৮°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগ তুলে আবুল কালাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানান রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। তার মৃতদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।

নিহতের স্ত্রী রেহানার অভিযোগ, রোববার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়। এরপর সকালে কাঞ্চনপুরে এসে তাকে একটি বাগানে আহত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।
তিনি জানান, জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার স্বামী আবুল কালামকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান।

অপহরণকারীরা তখন তার স্ত্রীকে জানায়, কয়েক দিন আগে আবুল কালাম সিএনজি অটোরিকশার ব্যাটারি চুরি করেছে- এ কারণেই তাকে ধরে নিয়ে যাচ্ছেন তারা।
রেহানা বলেন, সকালে আমি কাঞ্চনপুরে গিয়ে দেখি একটি সুপারি বাগানের মধ্যে জিসানের নেতৃত্বে লোকজন আমার স্বামীকে পেটাচ্ছে। আমার স্বামী কাতর কণ্ঠে পানি চাইলো, কেউ দিলো না। আমি তার কাছে এগিয়ে গেলে তাকে হাসপাতাল নিতে বলে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় আমার স্বামী।

স্থানীয়রা জানান, দু’দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দিচ্ছে, বেলা ১১টার দিকে মোবাইল ফোনে এমন সংবাদ পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে বলি। হাসপাতালে পুলিশ পাঠাই। পুলিশ এসে জানতে পারে আহত ব্যক্তি মারা গেছে।
ঘটনার সাথে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের

আরও খবর