Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

অনুপস্থিত মেডিকেল অফিসার, চিকিৎসা দিচ্ছেন উপ-সহকারী মেডিকেল অফিসার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিন লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । বেশীরভাগ অসহায় ও গরিব লোকজনই এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। শীতকালীন ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে শিশুসহ নারী-পুরুষের ভিড় দেখা গেছে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে।

কিন্তু হাসপাতালের বেশীরভাগ মেডিকেল অফিসারের(এমবিবিএস) অনুপস্থিত থাকায় বাধ্য হয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ডাক্তারের থেকে।
এতে রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
তবে মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এমন চিত্র দেখা যায়।

এ অবস্থায় চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা মেডিকেল অফিসারদের (এমবিবিএস) নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ সময় আসমা নামে এক রোগীর স্বজন বলেন, ডাক্তার হাসপাতালে নেই কিন্তু প্রাইভেট চেম্বারে গেলে ঠিকই পাওয়া যাবে বলে ক্ষোভ প্রকাশ করেন।

হাসপাতালের দেওয়া তথ্যে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১০ জন মেডিকেল অফিসার ও পাঁচজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কর্মরত আছেন। এর মধ্যে তিনজন মেডিকেল অফিসার ছুটিতে আছেন ও দুইজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাব সেন্টারে এবং তিনজন হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের(সেকমো) রুমের সামনে রোগীদের অনেক ভিড়। রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন সেকমো ডা: রাশেদ, ডা: দাউদ সিদ্দিকী ও ডা: সাইফুল ইসলাম।

অন্যদিকে মেডিকেল অফিসারদের বহির্বিভাগে উপস্থিত হয়ে দেখা যায়, মেডিকেল অফিসার ডা:একরামুল হক, ডাঃ ফাতেমাতুজ যাহরা, ডাঃ নিকেশ মজুমদার, ডা: ইয়াসমিন খান, ডা: প্রিন্স দাস ও ডা: আতা রাব্বি সহ রোগী দেখার কক্ষগুলাতে তাঁদের উপস্থিতি নেই। কোন কক্ষ তালাবদ্ধ আবার কোনটিতে দরজা খোলা রেখে তাদের এসিস্ট্যান্টকে দাড়িয়ে থাকতে দেখা যায়।
ডাক্তার কোথায় জানতে চাইলে ডা: প্রিন্স দাসের এসিস্ট্যান্ট মো: রুবেল বলেন,স্যার (ডাক্তার) স্বাস্থ্য কর্মকর্তার রুমে মিটিংয়ে আছেন। তবে তাৎক্ষণিক স্বাস্থ্য কর্মকর্তার রুমে গিয়ে তার সত্যতা পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে ডাক্তারেরা হাসপাতালে রোগী না দেখে অন কলে ডায়াগনস্টিক ও ল্যাবে গিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন।

মরিয়ম নামে এক রোগী বলেন, কয়েকদিন আগে সকাল সাড়ে ১১ টার দিকে চিকিৎসা নিতে হাসপাতালে ডা: একরামুল হকের কক্ষে গেলে তা বন্ধ পাই। পরে ল্যাবের একজনের পরামর্শে দেশ মা মাটি নামে একটি ল্যাবে যাই। পরে ল্যাব কর্তৃপক্ষ ফোন করলে ডাক্তার একরামুল হক ল্যাবে আসেন। এবং নির্ধারিত ফি নিয়ে চিকিৎসা সেবা দেন তিনি।

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা নুরজাহান বেগম,জান্নাত বেগম ও লাইজু বেগম সহ বেশ কয়েকজন জানান,সরকারী হাসপাতালে ডাক্তার দেখাতে এসে প্রাইভেট চেম্বারে গিয়ে দেখাতে হয়েছে। ডাক্তারেরা হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট ক্লিনিকে গিয়ে রোগী দেখেন। এতে টেস্ট আর ভিজিটের টাকা সহ মোটা অংকের টাকা খরচ হয়। পরে ঔষধ কেনার আর টাকা থাকেনা আমাদের।

এ বিষয় জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মীর আমিনুল ইসলাম মঞ্জু জানান, ডা একরাম অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় রোগী দেখার সময় কম পান। অন্যান্যরাও হাসপাতালে রোগী দেখছেন। তারপরেও খোঁজ নিয়ে কোন সমস্যা থাকলে তা দেখবো।

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসব্যসাচী নাথ জানান, আমি নতুন যোগদান করেছি। ডাক্তাররা সবাই হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছেন জানি। তারপরেও খোঁজ নিবো

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র
১১লক্ষ জাল টাকা সহ আটক ৩ জন
সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি: চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা-সিএন্ডএফ এজেন্টসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট
হাদির পর ‘একই স্টাইলে’ এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা
ফেনীর ফতেহপুর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ..

আরও খবর