Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৬৩°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবি সায়েন্স ক্লাব নোয়াখালীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নোবিপ্রবির একটা সংযোগ করে দিতে পেরেছে তার জন্য আমি নোবিপ্রবি সায়েন্স ক্লাব কে বিশেষভাবে ধন্যবাদ জানাই। গতানুগতিক পড়াশোনার বাইরেও আমরা ছাত্র-ছাত্রীদের এক্সট্রা কারিকুলার একটিভিটিজে যুক্ত করতে চাই। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিষয়গুলো হাতে-কলমে শিখে নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে এগিয়ে আসুক।

এসময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবেই। পরাজিত হওয়া মানেই পিছিয়ে পড়া নয়। পরাজিত হওয়ার মধ্য দিয়ে নতুন করে জয়ী হবার আগ্রহ তৈরী করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের চর্চায় আরো বেশী আত্মনিয়োগ করতে হবে। স্কিলফুল ম্যানপাওয়ার তৈরী করার জন্য যা করা দরকার আমরা তা করবো।

নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফর্মেশন সায়েন্সেস (আইআইএস) এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলার জেলা প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ।

পৃষ্ঠপোষকের বক্তব্যে জেলা প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, আমি সাধুবাদ জানাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এ ধরণের একটি আয়োজনের জন্য। আমাদের যুবসমাজ তথা তরুণ-তরুণী যারা আছেন এদেরকে যদি বিজ্ঞান মনস্ক করে তুলতে পারি তাহলেই আমরা সার্থক হবো। নোয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাই ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করবে এবং বিজ্ঞানের চর্চায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) এবং নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফাহিম হাসান খান। নোবিপ্রবি শিক্ষার্থী ফারিহা বিনতে আলম এবং সাদমান বিন রাকিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় নোবিপ্রবি সায়েন্স ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাবটির সভাপতি জনাব সুনন্দ দেওয়ান এবং সাধারণ সম্পাদক জনাব ফোরকান আমিন শাওন।

উল্লেখ্য, তৃতীয় নোবিপ্রবি সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল ১৯ জানুয়ারী ২০২৫। স্কুল-কলেজ পর্যায়ে ২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৪টি সহ মোট ১৬টি পর্বে এবারের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এই সায়েন্স ফেস্টে অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে নিবন্ধন করে এবং তাদের তৈরী করা প্রজেক্টগুলো প্রদর্শন করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন কমলনগরের শুভ
মুক্ত হোক প্রিয় জামিয়া
নোবিপ্রবির ইতিহাসে সবচেয়ে বড় একক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কম্পিউটার অপারেটর বরখাস্ত
কমলনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ
নোবিপ্রবি গবেষণা সংসদের আয়োজনে রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও খবর