Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৬৩°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

নোবিপ্রবিতে ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এ কর্মসূচির মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সচেতন হবে এবং বাইরে থেকে যারা ক্যাম্পাসে আসবেন তারাও সচেতন হবেন। যথাস্থানে ময়লা ফেলার জন্য আমাদের নির্দিষ্ট যে বিনগুলো রয়েছে সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ক্যাম্পাসটা সুন্দর হবে এবং সবার কাছেই ভালো লাগবে। আমি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি এবং সফলতা কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ( ইএসডিএম) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল কোষ্টাল এনভায়রনমেন্ট নেওয়ার্ক ও চলো পাল্টাই ফাউন্ডেশন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন কমলনগরের শুভ
মুক্ত হোক প্রিয় জামিয়া
নোবিপ্রবির ইতিহাসে সবচেয়ে বড় একক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কম্পিউটার অপারেটর বরখাস্ত
কমলনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ
নোবিপ্রবি গবেষণা সংসদের আয়োজনে রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও খবর