Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিককে মারধর-গুলি

আহত সাংবাদিকরা চিকিৎসাধীন

ইনফো টাইমস ডেস্ক:
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা। দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে তাদের গুলি করার হুমকি দেয়।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন ও সদস্য ফয়সাল মাহমুদ।

আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ করতে যাওয়ার পথে ঘটনাস্থলে ৭-৮জন মুখোশধারী লোক সাংবাদিকদের মোটরসাইকেল গতিরোধ করে। এসময় তাদেরকে সংবাদের কাজে যেতে বাধা দেয় তারা। একপর্যায়ে তাদের কথা না শোনায় সাংবাদিকদেরকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একই সময় পেছন থেকে একজন এসে গুলি করতে বলে। এরপর তারা সাংবাদিকদের ওপর গুলি করে। পরে আহত অবস্থায় তাদেরকে রেখে চলে যায় হামলাকারীরা। সেখান থেকে আহতরা দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যায়। পরে পুলিশ তাদেরকে সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে একজনের হাঁটুতে আঘাত রয়েছে। তা গুলির আঘাত কি না, তা এক্সরে করলে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

আরও খবর