লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় রামগতিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২ফেব্রুয়ারি) রাতে রামগতি পৌরশহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত নেতারা হলেন রামগতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ওয়ারেছ মোল্লা ও পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস হোসেন। পরে লক্ষ্মীপুর সদর থানায় করা একটি মামলায় তাঁদেকে গ্রেফতার দেখানো হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর সদর থানার একটি মামলায় তাদেরকে আটক করে সদর থানায় প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, সাদ আল আফরান হত্যা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

১৯.২৯°সে
