নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে ৮৪ কেজি ওজনের একটি শাপলা মাতা মাছ ধরা পড়েছে কালু মাঝি নামের এক জেলের জালে। মাছটি ডাকে ৪৬ হাজর টাকা দাম উঠে মো: লিটনের আড়তে।
রবিবার সন্ধ্যায় উপজেলার পাটওয়ারির হাট মাছ ঘাটের আড়তদার মো লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকালে মেঘনা নদীর আবদুল্লাহ চর এলাকায় মাছ ধরার সময় কালু মাঝির জালে এই বিশাল মাছটি ধরা পড়ে। মাছটিকে এক নজর দেখার জন্য ঘাটে ওই সময় উৎসুক জনতার ভিড় জমে।
পাটওয়ারিরহাট মাছ ঘাট থেকে জানা যায়,শুকবার সকালে কালু মাঝি তার নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়।
মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় জাল ফেললে বিশাল মাছটি জালে জড়িয়ে যায়। পরে নৌকার সব জেলেরা মিলে মাছটি নৌকাতে উঠায়। এক পর্যায়ে বাঁশের লম্বা লাঠির সাথে বেঁধে জেলেরা কাঁধে করে পাটওয়ারির হাট মাছ ঘাটে নিয়ে যায়।
পরে ঘাট ব্যাবসায়ী লিটনের আড়তে এ মাছটি নিলামের মাধ্যমে ৪৬ হাজর টাকা দাম ওঠে। স্থানীয়রা মাছটিকে কেটে ভাগ করে কেজি ওজনে কিনে নেয়।
আড়তদার মো:লিটন জানান,৮৪ কেজি ওজনের এতো বড় মাছ আমার আড়তে এই প্রথম এসেছে। কালু মাঝির নৌকায় মাছটি ধরা পরে। মাছ বেপারিদের ডাকে ৪৬ হাজার টাকা দাম ওঠে । পরে স্থানীয়দের অনুরোধে মাছটি কেটে টুকরো করে কেজি হিসেবে সবাই কিনে নেয়। এতে সবাই খুশি।
জেলে কালু মাঝি জানান, এই প্রথম এতবড় মাছ তার জালে ধরা পড়েছে। মেঘনা নদী থেকে এত বড় মাছ ধরতে পেরে তিনি ও তার নৌকার জেলেরা খুব খুশি।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, শাপলা পাতা মাছ খুবই সুস্বাদু। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু নেই। জানলে আমি নিজেও কিনতাম।

১৬.৭২°সে
