Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

রামগতিতে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান। জ্বালানি তেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। (আজ মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগীতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংবাদকর্মী গোলাম রাব্বানী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ আলমসহ ৫ জন ব্যবসায়ী বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ ভোররাতে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কী করব। সব দিকে অন্ধকার দেখছি। সরকারি সহযোগীতা ছাড়াই কোনোভাবেই সামনে চলতে পারব না।’

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন,মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। না হয় আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী

আরও খবর