Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৬৩°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

নোবিপ্রবিতে র‍্যাঙ্কিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) র‍্যাঙ্কিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘ওয়ার্কশপ অন এনএসটিইউ’স জার্নি টু এক্সিলেন্স: র‌্যাঙ্কিং ইনিশিয়েটিভ ইনাগুরেশন’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কর্মশালায় আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অ্যালামনাই সদস্যদের উপস্থিতি এ আয়োজনকে অর্থবহ করেছে। অ্যালামনাই সদস্যদের ধন্যবাদ যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক অবস্থানে নিয়ে যেতে হলে আমাদের এখন থেকেই কাজ করতে হবে। ইতিমধ্যে আমরা একটি র‌্যাঙ্কিং সেল গঠন করেছি। বিষয়টি চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। এক্ষেত্রে আমাদের রিসার্চগুলো এমনভাবে করতে হবে যেনো এর একটি মার্কেট ভ্যালু সৃষ্টি হয়। হিট প্রজেক্টে আমরা পঁয়ত্রিশটির মতো প্রপোজাল জমা দিয়েছি। এর মধ্যে অর্ধেক প্রজেক্টও যদি আসে তাহলে আমরা একটি ফান্ড পাবো। যা দিয়ে আমাদের শিক্ষকবৃন্দ গবেষণায় ব্যাপৃত থাকতে পারবেন। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবেন।

উপাচার্য আরও বলেন, স্কুপাস জার্নালে আমাদের শিক্ষকদের গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা কিউএস র‌্যাঙ্কিংয়ে কার্যকর প্রভাব ফেলবে। এছাড়াও আইএসও সার্টিফাইড কিছু ল্যাব যদি আমরা করতে পারি তাহলে নোবিপ্রবিতে বিশ্বমানের গবেষণা কার্যক্রম পরিচালনা করা যাবে। আজকের প্রেজেন্টেশনের মাধ্যমে সামগ্রিক বিষয়ে আপনাদের একটি ধারণা গড়ে উঠবে এবং র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছি।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। কর্মশালায় কি-নোট স্পিকার ছিলেন এনএসটিইউ র‌্যাঙ্কিং ইমপ্রুভমেন্ট কমিটির সদস্য সচিব এবং ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল কাইয়ুম মাসুদ।

প্রসঙ্গত, র‌্যাঙ্কিং বিষয়ক দুই দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অ্যালামনাইবৃন্দ ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন কমলনগরের শুভ
মুক্ত হোক প্রিয় জামিয়া
নোবিপ্রবির ইতিহাসে সবচেয়ে বড় একক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কম্পিউটার অপারেটর বরখাস্ত
কমলনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ
নোবিপ্রবি গবেষণা সংসদের আয়োজনে রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও খবর