কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রাহাত উজ জামানের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলটির কমলনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান মাহমুদী,সিনিয়র সহ-সভাপতি মুফতী শরিফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোসলেহ উদ্দিন, এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ শোরাফ উদ্দিন স্বপন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মেরাজ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ডাক্তার রিয়াজ হোসাইন,সহ সভাপতি, মাওলানা আলী আজগর ফরিদী, সাধারণ সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ,ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ কমলনগরের উন্নয়নে ইসলামী আন্দোলনের সহায়তা কামনা করেন।

১৮.৬৩°সে
