Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৬৩°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

রামগতিতে স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ,অভিযুক্ত আটক

জনতার হাতে আটক অভিযুক্ত ছবি: ইনফো টাইমস

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে স্কুল পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইমন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি উপজেলার চরগাজী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সিরাজের ছেলে। শনিবার (২২ মার্চ) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটক করেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ইমন ওই এলাকার স্কুল পড়ুয়া একটি মেয়েকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছে। তাকে কুপ্রস্তাব, শরীরিক হেনস্তা ও ইভটিজিং করে ইমন। তার এমন উত্যক্তের প্রতিবাদ করলে মা-মেয়ের দিকে তেড়ে আসে সে ও তার ভাই সাইফুল। তাদের ভয়ে মা-মেয়ে থানায় অভিযোগ করারও সাহস পাননি। এদিকে ইমন ও তার ভাই সাইফুল ইসলাম এলাকায় সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। যার কারণে ভয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারছেনা পরিবারটি।

এর আগে ইমনের বাবা সিরাজও এক প্রতিবন্ধী নারীর সাথে অনৈতিক কাজে ধরা পড়ে জনতার তোপের মুখে তাকে বিবাহ করেন। কিছুদিন আগেও ইমনের ভাই সাইফুল আরেক গৃহবধূর সাথে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হন। সেনাবাহিনীর সোর্স পরিচয় দিয়ে ওই পরিবারটি এসব কর্মকান্ড করে চলছে।

স্থানীয়রা জানান, ইমন, তার বাবা সিরাজ ও ভাই সাইফুল বিভিন্ন নারীদের সাথে এমন কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন থেকে। এসব অনৈতিক কর্মকান্ড নিয়ে ওই এলাকায় তারা সমালোচিত হন।

ভুক্তভোগীর মা বলেন, তার মেয়েকে ইমন সবসময় ইভটিজিং করে আসছে। তারা ইমনের অসামাজিক কর্মকান্ডে অসহায়। মেয়েকে নিয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকেন। একজন অসহায় মা হিসেবে মেয়ের সম্মান রক্ষায় প্রশাসনের কাছে সহায়তা চান।

ইমনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ভাই সাইফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ইমনের নাম্বার বন্ধ। আপনারা নিউজ করে কি করবেন? এমন প্রশ রেখে তিনি বলেন, আপনারা লেখেন, আমাদের কোন সমস্যা নেই।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনা শুনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র
১১লক্ষ জাল টাকা সহ আটক ৩ জন
সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি: চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা-সিএন্ডএফ এজেন্টসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট
হাদির পর ‘একই স্টাইলে’ এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা
ফেনীর ফতেহপুর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ..

আরও খবর