Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল) ১৯.২৯°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে জেবল হকের মৃত্যু হয়। তিনি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা. রাজীব আহমেদ চৌধুরী জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে একজনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেছেন, চলতি বছরে এ পর্যন্ত নোয়াখালীতে তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। কিট-সল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি। আমরা নোয়াখালী জেলার জন্য কিটের চাহিদাপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কমলনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
অনুপস্থিত মেডিকেল অফিসার, চিকিৎসা দিচ্ছেন উপ-সহকারী মেডিকেল অফিসার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে সহস্রাধিক
সুস্থ থাকতে শীতের শুরু থেকেই যেসব কাজ করবেন
‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’
ডিমের ডজন ৬৫ টাকা

আরও খবর