Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

কমলনগরে জামায়াতের মিছিলে হামলা: আহত ৪,আটক -২

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ মাগরিব উপজেলার হাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে। হামলায় জামায়াত নেতা আইয়ুব আলী সহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।

চরফলকন ইউনিয়ন জামায়াত নেতা ইউনুছ হাওলাদার জানান,গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বাদে মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সমাবেশে বক্তব্য চলছিল। হঠাৎ মোঃ ওমর ও আইমনের নেতৃত্বে একটি চক্র জামায়াতের সমাবেশে এসে রাজাকার রাজাকার বলে গালিগালাজ শুর করে। তাদের গালিগালাজ শুনে জামায়াতের লোকজন গিয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় তাদের সংঘর্ষে হাজিরহাট বাজার শাখা জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব আলী, জামায়াতকর্মী মোঃ হারুন,বাবুল সহ চারজন আহত হয়েছে। আহত ৪ জনের মধ্যে আইয়ুব আলী ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল খায়ের বলেন,নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে আমরা মিছিল শেষ করে বক্তব্য রাখছিলাম। এই সময় হঠাৎ ওমর ও আইমনের নেতৃত্ব একটি চক্র এসে জামায়াতে ইসলামীকে রাজাকার বলে অশ্লীল গালিগালাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুলিশের সহায়তা নিয়েছি। আমাদের ৪ জন কর্মী আহত হয়েছে।

কমলনগর থানার ওসি (তদন্ত) কামরুল হাসান বলেন, জামায়াতে ইসলামীর মিছিলে এরা দুইজন গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে আমরা তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিষয়ে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র
১১লক্ষ জাল টাকা সহ আটক ৩ জন
সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি: চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা-সিএন্ডএফ এজেন্টসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট
ফেনী-২ আসনে এবি পার্টির মনোনয়ন নিলেন মজিবুর রহমান মঞ্জু

আরও খবর