Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণের শামিল

ইনফো টাইমস ডেস্ক:
গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব। এঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার (৮ আগস্ট) রাতেই কমলনগর প্রেসক্লাবের এক জরম্নরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আমানত উল্যাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরা¯ত্মা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

আসাদুজ্জামান তুহিন গাজীপুরে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। ওইদিন রাতেই একটি গোষ্ঠী তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করলো। এ থেকে স্পষ্ট বোঝা যায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই বললেই চলে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকান্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতন কেবল ব্যক্তিগত আঘাত নয়: এটি গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ। জাতীয় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্ট্রকে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপদ অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। অপরাধীদের বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক সমাজ। দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও খুন হচ্ছে। এর বিরম্নদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আমরা দ্রম্নত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টাšত্মমূলক শা¯িত্ম দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা মিজানুর রহমান মানিক, বেলাল হোসেন জুয়েল, সদস্য- এম এ মজিদ, শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, মাকছুদুর রহমান, নাসির মাহমুদ বিএসসি, মোখলেছুর রহমান ধনু, শোরাফ উদ্দিন স্বপন, হেলাল উদ্দীন সুমন, শাহাদাত সুমন, হাবিবুর রহমান, এমরান হোসেন, ইউনুছ হাওলাদার ও রিমন রাজু প্রমুখ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আরও খবর