নিজস্ব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বরেণ্য রাজনীতিবিদ ও বৃহত্তর চরকাদিরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের টানা ১৯ বছরের সাবেক চেয়ারম্যান লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা হোসেন হাওলাদার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগতি ও কমলনগর উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে আসে। পরে বাদ আসর হাজারো মানুষের অংশগ্রহণে তার জানাযার নামাজ সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহত্তর রামগতি উপজেলার বরেণ্য রাজনীতিবিদ ছিলেন তিনি। দীর্ঘ বছর ধরে হোসেন হাওলাদার বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। আজ মঙ্গলবার সকাল ৯ টা ১৫ মিনিট তিনি ইন্তেকাল করেন। বাদে আছর উপজেলার ফজুমিয়ারহাট বাজার সংলগ্ন বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য,হোসেন হাওলাদার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ.স.ম আবদুর রবের একজন বিশ্বস্ত সহযোগী ছিলেন। সেখান থেকে তিনি রাজনীতির মাঠ দাবড়িয়ে রাজনীতি ও জনসেবা একাধারে চালিয়ে গেছেন। সর্বশেষ তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে টানা ১৯ বছর চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
বরেণ্য এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি, সাবেক মন্ত্রী আ.স.ম.আব্দুর রব, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ,কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক এম.দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালেদ,বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন,কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহ ও সদস্য সচিব আমানত উল্যাহ প্রমুখ।

১৬.৭২°সে
