Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল) ১৯.২৯°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

রামগতি-কমলনগরের ভুলুয়া নদী প্রশাসনের সাড়া না পেয়ে চাঁদা তুলে ২৭ দিন ধরে নদী খনন করছেন এলাকাবাসী

বিশেষ প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের ঐতিহ্যবাহী ভুলুয়া নদীতে প্রভাবশালীদের দেওয়া বাঁধ অপসারণ করে ৭৬ কিলোমিটার নদী এবার নিজেরা চাঁদা তুলে খনন শুরু করে দিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের সহযোগিতা না পেয়ে সম্প্রতি নিজেরাই উদ্যোগী হয়ে চাঁদা তুলে বিশাল এই নদী খননের কাজ শুরু করা হয়। ২৭ দিনে প্রায় ৩ কিলোমিটার নদী খনন করা হয়েছে। খনন কাজ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা।

লক্ষ্মীপুর পাউবো সূত্রে জানা যায়, বাংলাদেশের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ একটি নদী হচ্ছে ভুলুয়া। ৭৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৮৫ মিটার প্রস্থের নদীটি দেশের দক্ষিণাঞ্চলের লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগর ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলা হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। এক সময়ের খরস্রোতা নদী এখন দখলদারির কারণে পলি জমে মৃতপ্রায়। ভূলুয়া নদীটিতে পানিপ্রবাহ বন্ধ থাকায় বর্ষা মৌসুমে লোকালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বারবার আবেদন করেও ফল মেলেনি। এবার নিজস্ব উদ্যোগে স্থানীয়রা চাঁদা তুলে নদী খনন কাজ শুরু করে দেন। এতে গত ২৭ দিন ধরে গুরুত্বপূর্ণ স্থানের প্রায় ৩ কিলোমিটার নদী খনন সম্পন্ন করেন তারা।

নদীটি এ অঞ্চলের কৃষি কাজ, মৎস্য আহরণ ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে তা এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারি বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনজীবন স্থবির হয়ে পড়ে। নদীটি খনন করতে স্থানীয়রা কয়েকদফা আন্দোলন করে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পালন করে নিরব ভূমিকা। সুত্র জানায়, এ অঞ্চলে বর্ষা ও শুকনা দুই মৌসুমেই ফসল উৎপাদিত হয়। কিন্তু ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ভারি বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানির প্রভাবে দুই মাস ধরে মানুষ পানিবন্দি হয়ে পড়ে। চলতি বর্ষায় পানি জমে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ডকে বারবার লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি তারা। তাই এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হন নদী খননে।

গত ২৪ জুলাই ভুলুয়া নদীর বাঁধ অপসারণ ও খনন শুরু হয় রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে। চাঁদার টাকায় দুটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে নদী খননের কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে সেখান থেকে কোডেক বাজার পর্যন্ত ৩ কিলোমিটার নদী খননের কাজ করা হয়। যাহা এখনও চলছে। এ কাজে অর্থায়ন করেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের কেউ ১০০, ৫০০,১০০০ আবার কেউ ২০০০ টাকা করেও দিচ্ছেন চাঁদা। স্থানীয়দের দেওয়া অর্থে ২১ দিন ধরে চলছে খনন। লক্ষ্মীপুর পাউবো কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি এক্সকাভেটর (খননযন্ত্র) যন্ত্র দিয়ে স্থানীয়দের সহায়তা করা হয়। সব মিলিয়ে মোট ৩ টি এক্সকাভেটর (খননযন্ত্র) কাজ করছেন।

পর্যায়ক্রমে ৭৬ কিলোমিটার ভুলুয়া নদীর পুরোটাই খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই কাজের উদ্যোক্তা কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালেদ ও মুফতী শরীফুল ইসলাম। তারা এ প্রতিবেদককে বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার যোগাযোগ করেছি। জনগনকে সাথে নিয়ে মানববন্ধন করেছি। স্মারকলিপি দিয়েছি। কিন্তু কার্যকর উদ্যোগ আমরা দেখিনি। তাই বাধ্য হয়ে এবার নিজেরা চাঁদা তুলে কাজ শুরু করে দিয়েছি। জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের সাথে পানি উন্নয়ন বোর্ডও সহায়তা করছে। স্থানীয় অনেকে নদী খননের কাজে শ্রম দিচ্ছেন। আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভূলুয়া নদী খনন করে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টে একটি রিট করেন কমলনগরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আব্দুস সাত্তার পালোয়ান। 

সবশেষ চলতি বর্ষায় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও তার ছেলে চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালেদ নদীটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে থাকা বাঁধ কেটে দিয়ে খননের উদ্যোগ নেন। এ কাজে স্থানীয়রা অর্থ দিয়ে তাদেরকে সহায়তা করেন। এতে নদীর গুরুত্বপূর্ণ অংশে থাকা বাঁধগুলো সরানো ও খনন কারার কারনে দ্রুত সরিয়ে গেছে পানি। এমন উদ্যোগে বেশ খুশি স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা মোঃ আমজাদ হোসেন বলেন গত ২৭ দিনে প্রায় ৩ কিলোমিটার খনন হয়েছে। এতে পানি চলাচল স্বাভাবিক হয়েছে। পানিও কমে গেছে। আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, আমাদের সাবেক চেয়ারম্যান মুফতী সাহেবের নেতৃত্বে এই কাজে এলাকার সকল মানুষ এগিয়ে আসেন। প্রথমে বড় বড় বাঁধ গুলো কেটে দিয়েছেন। এতে পানির স্রোত মেঘনায় চলে যাচ্ছে। এখন চলছে খনন কাজ।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হাবিব উল্যাহ বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে ভুলুয়া নদী খননের জন্য এ অঞ্চলের মানুষ আন্দোলন করে আসলেও প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে আমরা এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে চাঁদা তুলে নদী খননের কাজ শুরু করে দিয়েছি। আগে আমাদের বাঁচতে হবে। পানি চলাচল বন্ধ থাকলে মানুষের ঘরবাড়ী রাস্তাঘাট সব তলিয়ে যাবে।

চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুফতী নুরুল্লাহ খালেদ বলেন, ভুলুয়া নদীকে আমরা আগের নদী দেখতে চাই। প্রশাসনের সহায়তা পেলে আরও ভালোভাবে কাজটি এগিয়ে নিতে পারব। আমরা চাই সরকার আমাদের এই উদ্যোগে সহযোগিতা করুক। অবৈধ দখলদারদের সরিয়ে দিয়ে নদীর গতি ফিরিয়ে দিক। এটাই এ অঞ্চলের লাখো মানুষের দাবি। আমরা সাধ্যমত চেষ্টা করছি।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, ভুলুয়া নদী খনন করার জন্য আমরা মন্ত্রণালয়কে কয়েকবার লিখিতভাবে জানিয়েছি। সেখান থেকে সাড়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে বাঁধ কেটে দিয়ে খনন কাজ শুরু করাটা প্রশংসনীয় উদ্যোগ। তাদের সাথে পাউবোর লোকজনও কাজ করছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী

আরও খবর