Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ খুলনার দিকে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আকাশের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পরবর্তীতে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আকাশের লাশ উদ্ধার করা হয়। তার মরদেহ নিয়ে খুলনার উদ্দেশ্যে নৌপুলিশের একটি দল ইতিমধ্যে রওনা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের দিকে রওনা হয়। বৈরী আবহাওয়ার কারণে ফেরি-ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দু’জনকে নদী থেকে উঠানো গেলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাটি জানতে পেরে রূপসা ও সদর থানা নৌপুলিশ এবং পরবর্তীতে খুলনা ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং মোংলা কোষ্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে নদীতে অভিযান চালায়। শনিবার সকালে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টারলাইন বাস উল্টে ২ জন নিহত; আহত অন্তত ১৫
চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত কয়েকজন
অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে স্বেচ্ছাসেবকদল নেতাসহ নিহত ২
লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় নি*হ*ত ২
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আরও খবর