Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন: এ্যানী

কমলনগর উপজেলা বিএনপি’র সম্মেলনে বক্তব্য রাখছেন এ্যানী, ছবি: প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আগামি নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার প্ল্যান তৈরি করছেন। জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে তারেক রহমান লন্ডনে বসে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে আমাদের মাঝে আসছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারবো, ইনশাআল্লাহ।

রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ আয়োজন করা হয়।

তিন আরও বলেন, তারেক রহমান দেশে আসবেন। তারেক রহমান দেশে আসার আগে কি কি পরিকল্পনা, কি কি কাজ, দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্ল্যান করছেন। আমরা যদি অপরাধ এবং দুর্নীতি কন্ট্রোল করতে না পারি, তাহলে হাসিনা যে কাজগুলো করেছে অনেকে তখন বলবে এ কাজতো বিএনপি করতে পারে না। এজন্য তারেক রহমান ১৮০ দিনের প্ল্যান নিয়েছে। তারেক রহমান ৩৬৫ দিনের প্ল্যান নিচ্ছেন।

কমলনগর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহবায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদল হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আরও খবর