Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল) ১৯.২৯°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

কাওমি মাদরাসা: জাতির আঁধারে আলোর প্রদীপ

Oplus_16908288

কাওমি মাদরাসা কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি জাতির আঁধারে আলোর দিশা দেখানো এক ঐতিহাসিক ও আদর্শিক প্রতিষ্ঠান। যারা কাওমি ধারার চেতনা গভীরভাবে অনুধাবন করতে পারেননি, তারাই একে গতানুগতিক বলে ভুল করেন। বাস্তবে, কাওমি মাদরাসার সিলেবাস বা পাঠক্রম কোনো তথাকথিত শিক্ষাব্যবস্থার অনুকরণ নয়; বরং এটি ঈমান, জ্ঞান ও কর্মের এক ঐতিহ্যবাহী সমন্বয়, যা মুসলিম সমাজের আত্মিক উন্নয়ন ও সামাজিক নেতৃত্ব গঠনে অপরিসীম ভূমিকা রাখছে।

ভারত উপমহাদেশের ইতিহাসে “দারুল উলুম দেওবন্দ”-এর প্রতিষ্ঠা কোনো স্বাভাবিক বা শান্তিপূর্ণ সময়ে হয়নি। ঔপনিবেশিক শাসনের অন্ধকারে যখন ধর্ম, সংস্কৃতি ও নৈতিকতা ধ্বংসের মুখে, তখনই জন্ম নেয় এই আলোকবর্তিকা। দেওবন্দ ছিল শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি ছিল আত্মমর্যাদা, আধ্যাত্মিক পুনর্জাগরণ ও মুসলিম সমাজের নেতৃত্ব গঠনের এক বিপ্লবী উদ্যোগ।

আজ ভারত উপমহাদেশের যে ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব বিশ্বদরবারে সম্মানের আসনে পৌঁছেছে—তার পেছনে কাওমি মাদরাসা ও কাওমি শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। তারা জাতির চিন্তা, নৈতিকতা ও সংস্কৃতির ভিত রচনা করেছে জ্ঞানের আলো দিয়ে।

অতএব, ওয়াজ-মাহফিলের মঞ্চে বসে কাওমি ইতিহাস ও ঐতিহ্যকে অবমূল্যায়ন বা বিকৃত করে দেখানোর কোনো সুযোগ নেই। কারণ, হাজার বছরের বাস্তব ইতিহাস মুছে ফেলা যায় না। কাওমি মাদরাসা ছিল, আছে, এবং থাকবে—এই জাতির আত্মার গভীরে এক অনন্ত আলোর উৎস হয়ে!

-লেখক
মাওলানা মুহাম্মদ ইউসুফ
পরিদর্শক, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
কমলনগরে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল: কাজের মান নিয়ে প্রশ্ন
মুক্ত হোক প্রিয় জামিয়া
এক বিষয়ে পরীক্ষা দিয়ে ২ বিষয়ে ফেল!
কমলনগর সায়েন্স ক্লাবের সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক শাওন

আরও খবর