Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৬৩°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভোটারদের সাথে আলোচনা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ ও সোনাডাঙ্গা থানার ১৮ নং ওয়ার্ডের ২ নং নম্বর কাশেম নগর, শেরেবাংলা রোড, গল্লামারী তৎসংলগ্ন এলাকা সহ গুরুত্বপূর্ণ স্থানের ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বার্তা উপস্থিত জনতার মাঝে জানিয়ে দেন।

জনগণের সাথে কুশল বিনিময়কালে হাতপাখার প্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, ‘দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের ভালবাসা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবো। আপনাদের দুঃখ দুর্দশার কথা সংসদে জানাব। আমাদের প্রতিটি কাজ হবে জনকল্যাণমুখী, সকল ক্ষেত্রেই থাকবে সমতা। এখানে বৈষম্য ও দুর্নীতির কোন ঠাঁই নাই।’ তবে জনসংযোগকালে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ব্যাপকভাবে লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, গণসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, জিএম মুরাদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোঃ লাবলু, আব্দুর রাজ্জাক, মোঃ তাহের আলী, মোঃ কিবরিয়া, মোঃ রুস্তম আলী, মোঃ জাহিদ সরদার, মোঃ আল আমিন, মোঃ আবু হানিফ, মোঃ মোত্তালিব, মোঃ হেদায়েত, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শহিদুল গাজী, এস এম গিয়াস উদ্দিন, মোঃ সাইদুল, মোঃ আব্দুল হালিম, মোঃ মাশরাফি, শাহরিয়ার নাফিস, নুরুল করিম, মিরাজুল ইসলাম, মোঃ শেখ মাশরাফি সহস্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
ফেনী-২ আসনে এবি পার্টির মনোনয়ন নিলেন মজিবুর রহমান মঞ্জু
রাঙামাটিতে এনসিপির ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
আগামীকাল তারেক রহমান দেশে আসছেন; সংবর্ধনা মঞ্চ থেকেই যাবেন মায়ের কাছে
শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার
২৫শে ডিসেম্বর মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

আরও খবর