Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৬৩°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের চলমান পর্যায়োন্নয়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা যাচাই-বাছাইয়ের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

২৬ অক্টোবর (রবিবার) উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট চাকরির মেয়াদকাল এবং সনদের সত্যতা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যাচাই-বাছাইয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী। অন্যান্য সদস্যরা হলেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ এবং কাউন্সিল অ্যাফেয়ার্স সেকশনের ডেপুটি রেজিস্ট্রার ড. মিরাজুল ইসলাম—যিনি সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

জানা যায়, গত ২৫ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মাধ্যমে “দ্য ডেইলি ক্যাম্পাস”সহ কয়েকটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি সংক্রান্ত অনিয়মের খবর প্রকাশিত হলে প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেয়।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য-সচিব ড. মিরাজুল ইসলাম জানান, “আমরা তদন্ত কাজ মাত্র শুরু করেছি। একদিন আমরা একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইন ভিত্তিক কার্যক্রমের পরিবর্তে সরাসরি বোর্ডে গিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখব। পাশাপাশি, প্রতিটি সনদের সত্যতা যাচাই ও বাছাই করব।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন কমলনগরের শুভ
মুক্ত হোক প্রিয় জামিয়া
নোবিপ্রবির ইতিহাসে সবচেয়ে বড় একক আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কম্পিউটার অপারেটর বরখাস্ত
কমলনগরে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ
নোবিপ্রবি গবেষণা সংসদের আয়োজনে রিসার্চ প্রপোজাল প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোবিপ্রবিতে র‍্যাঙ্কিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরও খবর