Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

ভোলায় গণসংযোগকালে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫

ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের তিনটি দোকান ভাঙচুর করেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় উভয়দলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়  সদর উপজেলার ভেলামিয়া ইউনিয়নের বিশ্বরোড বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সন্ধ্যার পর জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগে বাজারের নেমেছেন। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা একত্রিত হয়ে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এই সময় আত্মরক্ষার জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা হামলা চালায়। এতে করে দুইগ্রুপের মধ্যে লেগে যায় তুমুল সংঘর্ষ ধাওয়া-পালটা ধাওয়া। এ সময় উভয়গ্রুপের ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা তোর এলাকায় জামায়াতের তিনটি ব্যবসার প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়।

এ ব্যাপারে ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আব্দুল হান্নান জানান, সকালের দিকে আমাদের একটি বিজয় র‍্যালি করার জন্য প্রস্তুতি গ্রহণকালে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। সে সময় তাদের তাদের দুজন কর্মী আহত হয়। তাদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ঘটনার জেরে মাগরিবের নামাজ শেষে তাদের লোকজন বাজারের বিভিন্ন দোকানে বসে আলোচনাকালে সেখানে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আত্মরক্ষার চেষ্টা করলে বেঁধে যায় সংঘর্ষ। বিএনপি নেতাকর্মীরা তাদের তিনটি ব্যবসার প্রতিষ্ঠানে হামলা লুটপাট ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, ভেলুমিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউনুস খান কমান্ডার জানান, জামায়াতের নেতাকর্মীরা বিএনপি’র লোকদের ওপর হামলা চালিয়েছে। এতে করে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন দিক থেকে চলে আসলে এরপর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।

আরও পড়ূনঃ কিভাবে কোটিপতি হবেন ১০ দিনে!

এদিকে, ঘটনার পরপরই ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়া এলাকার জামায়াতের প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন। তিনি বলেন, কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা অহেতুক জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। গতকাল সোমবার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নে জামায়াতের গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ২০ জন নেতাকর্মীকে আহত করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র
১১লক্ষ জাল টাকা সহ আটক ৩ জন
সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি: চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা-সিএন্ডএফ এজেন্টসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট
হাদির পর ‘একই স্টাইলে’ এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা
ফেনীর ফতেহপুর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ..

আরও খবর