Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

নিরাপত্তার ভরসা অটুট, বদলি নয় আপাতত—কক্সবাজারে পর্যটকদের স্বস্তির বার্তা

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ হতেই পর্যটকদের ঢল নেমেছে কক্সবাজারে। সৈকতজুড়ে মানুষের ভিড়, হোটেল-মোটেল প্রায় পরিপূর্ণ, ব্যস্ত সময় পার করছে পর্যটনসংশ্লিষ্ট সব খাত। অনেকের মুখে কক্সবাজার এখন ‘পর্যটন রাজধানী’।

সংশ্লিষ্টদের ধারণা, আগামী সপ্তাহে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কক্সবাজারেই দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, প্রশাসনিক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁর বদলির কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে।

এর আগে ২০ ডিসেম্বর তাঁকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হলেও হঠাৎ পর্যটকের চাপ বেড়ে যাওয়ায় তা কার্যকর হয়নি।

পর্যটন ব্যবসায়ীরা জানান, বদলির আদেশ থাকলেও মাঠে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সৈকত, হোটেল এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে একাধিক শিফটে দায়িত্ব পালন করছে পুলিশ।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে আপেল মাহমুদ পর্যটন এলাকার নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং রাতেও নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে পর্যটকদের মধ্যে নিরাপত্তার আস্থা বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পর্যটনের মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই দায়িত্বে আপাতত কক্সবাজারেই থাকছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের

আরও খবর