Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

রাঙামাটিতে এনসিপির ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

পার্বত্য জেলা রাঙামাটিতে ৭৬ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আহ্বায়ক কমিটিতে বিগত জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমাকে আহ্বায়ক করা হয়েছে। তবে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন নতুন মুখ মোহাম্মদ শোয়াইব। যিনি এর আগে জেলা সমন্বয় কমিটিতে ছিলেন না। সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন উজ্জ্বল চাকমা।

গতকাল মঙ্গলবার রাত ৭টার জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে সই করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

ঘোষিত নতুন জেলা আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন শহীদুল ইসলাম খানসহ আরও ৬ জন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন নবাশীষ চাকমা। যুগ্ম সদস্য সচিব রয়েছেন শ্যামল চক্রবর্তীসহ ৫ জন। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দিবাকর চাকমা, মো. সাহেদুল ইসলাম শাকিলসহ ৬জন। সহ–সাংগঠনিক সম্পাদক পদেও রাখা হয়েছে ৬ জন। তবে দপ্তর সম্পাদক পদে প্রনব চাকমা এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাগরিকা চাকমা।

এনসিপি রাঙামাটি জেলার নতুন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চাকমা বলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ত কাজ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
ফেনী-২ আসনে এবি পার্টির মনোনয়ন নিলেন মজিবুর রহমান মঞ্জু
আগামীকাল তারেক রহমান দেশে আসছেন; সংবর্ধনা মঞ্চ থেকেই যাবেন মায়ের কাছে
শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার
২৫শে ডিসেম্বর মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান
পদত্যাগ করেও সরকারি বাসভবন ছাড়েননি দুই উপদেষ্টা

আরও খবর