ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে দশটায় চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ইলিয়াডগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। আহতদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ পার্শ্ববর্তী হাসপাতাল গুলোতে পাঠানো হয়েছে, তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ইলিয়াটগঞ্জ হাইয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান জানান, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকা মুখে একটি মাইক্রোবাসও বাসটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। এই ঘটনায় বাসের দুজন যাত্রী নিহত হয়েছেন। তারা দুজনেই পুরুষ। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহত অন্তত ১০জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ও পুলিশ সদস্যরা।
উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

১৬.৭২°সে
