Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৭২°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের

চট্টগ্রাম–৯ আসনকে দেশের বাণিজ্যিক রাজধানীর মর্যাদাসম্পন্ন একটি গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, এই আসনের ভোটারদেরও রাজধানীর ভোটারদের মতো মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, “আপনারা যারা এই আসনের ভোটার, ইনশাআল্লাহ আপনারা রাজধানীর ভোটারদের মর্যাদায় সব সুযোগ–সুবিধা পাবেন।”

বৃহস্পতিবার (গতকাল) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর নাছির উদ্দিন ভোটারদের উদ্দেশে বলেন, “নির্বাচনের দিন আপনারা সকালে ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন, যাতে অতীতের মতো আর কেউ আপনাদের মূল্যবান ভোট ছিনিয়ে নিতে না পারে।” পাশাপাশি তিনি দলের ভেতরে থেকে অতীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ব্যাপারেও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি মাইলফলক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা ভোটযুদ্ধে নেমেছি।” তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে এবং সারাদেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার শুরু হয়েছে, তা বিজয়ে রূপ নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম–৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো–অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির একাধিক নেতা।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

আরও খবর