Header Border

ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল) ১৯.২৯°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ

সমাজের অধিকারবঞ্চিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করেছে ফ্যাশন ফর লাইফ। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে একদিনের স্বপ্ন পূরণের বিশেষ অনুষ্ঠান ‘গিফট এ ডিনার’।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক অধিকারবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। অভিজাত পরিবেশে শিশুদের জন্য এমন আয়োজন তাদের মাঝে সৃষ্টি করে আনন্দ, উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস।

অনুষ্ঠানে শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় ছিল কবিতা আবৃত্তি, মুখাভিনয়, গান, নৃত্য, দেশাত্মবোধক সংগীত এবং অধিকারবঞ্চিত শিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী ফ্যাশন র‌্যাম্প শো। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানের এক পর্যায়ে শিশুদের মাঝে বিভিন্ন ধরনের পোশাক ও উপহার বিতরণ করা হয়, যা তাদের মুখে হাসি ও আনন্দ আরও দ্বিগুণ করে তোলে।

ফ্যাশন ফর লাইফের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাসুমের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রামের সহসভাপতি ও ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা, ৭১ টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আবু বকর শাহেদ, জেসিআই চট্টগ্রামের সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি নাহিদ মঈন, চট্টগ্রাম মুদ্রণ শিল্প সমিতির সভাপতি এম এ করিম, আরশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাসউদ্দিন, ফ্যাশন ফর লাইফের সহ-প্রতিষ্ঠাতা শিহাব সাগির, চট্টগ্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জিসান, বাতি’র প্রতিষ্ঠাতা শামীমা শীলা, ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সুমন, লামোর ইভেন্টের সাফায়েত সাকি, সাদ শাহরিয়ার, নগরফুলের প্রতিষ্ঠাতা বায়েজিদ সুমন এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাকিবউদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা যেন সমাজের মূলধারায় নিজেদের অবস্থান তৈরি করতে পারে, সে জন্য সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানটি অধিকারবঞ্চিত শিশুদের জন্য শুধু আনন্দের আয়োজন নয়; বরং স্বপ্ন দেখার, নিজেকে প্রকাশ করার এবং নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এক অনন্য সুযোগ হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

আরও খবর