Header Border

ঢাকা, রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৮.৫৯°সে
শিরোনাম
তারেক রহমানের কাঁধেই এখন দেশ পরিচালনার ভার চট্টগ্রাম-১৪ আসনে কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি অলি আহমদের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝুলে রইল চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঝুলে রইল চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল

ভোটে জয়ী হলেও আইনি জটিলতায় অনিশ্চয়তায় ঝুলে গেছে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল। ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা চ্যালেঞ্জ হওয়ায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল গেজেট আকারে প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার সিদ্দিক চৌধুরী (জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।

 

অন্যদিকে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন (জামায়াতে ইসলামী) পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

 

ঋণখেলাপির অভিযোগ এনে সংশ্লিষ্ট দুই আসনে জামায়াতের প্রার্থীরা প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ গত ৩ ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করেন। আদালত বলেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন; তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল গেজেট আকারে প্রকাশ করা যাবে না।

 

আইনজীবীরা জানিয়েছেন, আপিল শুনানিতে যদি প্রমাণ হয় যে সংশ্লিষ্ট প্রার্থীরা ঋণখেলাপি নন, তাহলে নির্বাচন কমিশন তাদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। অন্যথায় আসন দুটির চূড়ান্ত ফলাফল পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

ফলে ভোটে জয়োল্লাস থাকলেও আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের এ দুই গুরুত্বপূর্ণ আসনের ভবিষ্যৎ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তারেক রহমানের কাঁধেই এখন দেশ পরিচালনার ভার
চট্টগ্রাম-১৪ আসনে কারচুপির অভিযোগ এলডিপি সভাপতি অলি আহমদের
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান

আরও খবর