Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৫.৬৮°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

কোষাধ্যক্ষ ছাড়াই চলছে নোবিপ্রবি

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

তিন মাস ধরে কোষাধ্যক্ষ নেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)। কোষাধ্যক্ষ না থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করতে হচ্ছে উপাচার্যকে। ফলে কাজের চাপ বেড়েছে উপাচার্যের।

গত (১০ আগস্ট) সন্ধ্যায় পারিবারিক ও ব্যাক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। দীর্ঘ ৯৫ দিন পেরোলেও এখনো নিয়োগ হয়নি নোবিপ্রবির কোষাধ্যক্ষ। তাই উপাচার্যকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয় আইনের ১৩ নং ধারায় কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের তহবিল তদারক ও অর্থ-সংক্রান্ত নীতি সম্পর্কে পরামর্শ দেবেন, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও বিনিয়োগ পরিচালনা করবেন, বার্ষিক বাজেট ও হিসাব-বিবরণী পেশ করার জন্য দায়ী থাকবেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সব চুক্তিতে স্বাক্ষর করবেন। যে খাতের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, সে খাতেই যেন তা ব্যয় হয় তা দেখার জন্য কোষাধ্যক্ষ দায়ী থাকবেন। কোষাধ্যক্ষ সিন্ডিকেট, অর্থ কমিটি, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির এবং সংবিধি অনুসারে আরও কয়েকটি কমিটির সদস্য।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তামজিদ হোসাইন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কোষাধ্যক্ষ নিজ ক্ষমতাবলে ৩০ হাজার পর্যন্ত সকল আর্থিক ফাইল স্বাক্ষর করতে পারে। এর উপরে যত আর্থিক ফাইল আছে সব উপাচার্যের কাছে পাঠানো হয়। এখন কোষাধ্যক্ষ না থাকায় সকল ফাইল উপাচার্য এবং ডাইরেক্টর একাউন্সে চলে যায়। এছাড়াও বিভিন্ন চুক্তির ফাইলের স্বাক্ষর উপাচার্য করে থাকেন।

তিনি আরো জানান, এখন পর্যন্ত কোষাধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কাজে কোনো সমস্যা হয়নি। তবে উপাচার্য মহোদয়ের কাজের চাপ অনেকাংশে বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ না থাকায় প্রশাসনিক প্রধান হিসেবে আমাকেই কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বও পালন করতে হচ্ছে। উপাচার্য এবং কোষাধ্যক্ষের সকল ফাইল আমাকে দেখতে হচ্ছে, যার ফলে কাজের চাপ বেড়েছে। কোষাধ্যক্ষ থাকলে কাজের চাপ কমে যেত। আশা করি, বিশ্ববিদ্যালয়ের আচার্য এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
কমলনগরে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
পবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়োন্নয়নে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
পবিপ্রবিতে নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল: কাজের মান নিয়ে প্রশ্ন
রাকসু নির্বাচনে হল সংসদের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন কমলনগরের শুভ
কাওমি মাদরাসা: জাতির আঁধারে আলোর প্রদীপ

আরও খবর