Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬.৩৪°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

দেড় কিলোমিটারে ৫ টি সাঁকোই ভরসা, চলাচলে ভোগান্তি

Oplus_131072

ইনফো টাইমস প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাশেম মেম্বারের দোকান থেকে মানিকগঞ্জ পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় পাঁচটি বাঁশের সাঁকো রয়েছে। এতে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে।বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটিতে স্বাভাবিক হাঁটাচলা করাটাই কষ্টকর হয়ে যায়। এসব সাঁকোর স্থলে রাস্তাটি মেরামত করে দুটি ছোট ব্রীজ নির্মাণ করলে মানুষের কষ্ট কমে যেতো।

জানা যায়, উপজেলার চরমার্টিন ইউনিয়নের এ রাস্তাটি ওই অঞ্চলর মানুষের জনগুরুত্বপূর্ণ সড়ক। রাস্তার পাশে রয়েছে জনতা বাজার মইনুল ইসলাম কওমী মাদ্রাসা, মানিকগঞ্জ বাজার দারুস সালাম কওমী মাদ্রাসা ও কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। আবার ওই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়।

জনসাধারণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা এসব সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে ওই সাঁকোগুলো দিয়ে শিশু ও বৃদ্ধরা চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। এছাড়া পার্শ্ববর্তী চরকালকিনি ইউনিয়নের প্রায় ৫ হাজারের অধিক মানুষের চলাচলের মাধ্যম এ রাস্তাটি।

জনতা বাজার মইনুল ইসলাম কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইউসুফ বলেন, আমাদের প্রধান সমস্যা এখন এ রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি বার বার ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা মুফতী শরীফুল ইসলাম বলেন, জনবহুল ওই এলাকার মাত্র দেড় কিলোমিটার রাস্তা মেঘনানদীর অস্বাভাবিক জোয়ার ও বর্ষাকালে অতি বৃষ্টির পানিতে ভেঙে যায়। বর্তমানে গ্রামবাসীর নিজ উদ্যোগে বাঁশের সাঁকো দিয়ে মানুষ ও ছোট ছোট শিক্ষার্থীরা চলাচল করছেন।

স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান রাজন মেম্বার বলেন,কয়েকবার ইউএনও ও পিআইও সাহেবকে সরেজমিনে পরিদর্শন করার ব্যবস্থা করেছি। মেঘনানদীর কাছাকাছি হওয়ায় মেরামত করলেই ভেঙে যায়। এখন প্রয়োজন খুব উঁচু করে রাস্তাটি মেরামত করা। এজন্য আমি আমাদের ইউএনও মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, রাস্তাটি ভেঙে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। দেখলে মনে হয় বড় খালের মত। আগে দেড় কিলোমিটার পুরো রাস্তাটি মেরামত করা প্রয়োজন। বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন,এর আগে কেউ তো আমাদেরকে জানায়নি। সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে রাস্তাটি মেরামতের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, মেঘনানদী ঘেঁষে রাস্তা হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। তবুও মানুষের চলাচল নির্বিঘ্নে করতে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
রামগতি-কমলনগরের ভুলুয়া নদী প্রশাসনের সাড়া না পেয়ে চাঁদা তুলে ২৭ দিন ধরে নদী খনন করছেন এলাকাবাসী
কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কমলনগরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
রামগতিতে আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আরও খবর