Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৭.২১°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

কাল থেকে লক্ষ্মীপুরের মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনা নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করছে সরকার। একই সঙ্গে এই দুই মাস ইলিশ মাছ ক্রয়, বিক্রয়,পরিবহন এবং মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা দেওয়া হবে।

ইলিশের অভয়াশ্রম হিসেবে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকার আশপাশের বরফকলগুলোকেও নিষেধাজ্ঞা চলাকালে বন্ধ রাখতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন মেঘনায় মাছ না ধরতে নদীর উপকূলীয় এলাকাসহ হাটবাজারগুলোতে মাইকিং, লিফলেট ও পোস্টারসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে জেলা-উপজেলা মৎস্য অধিদপ্তর।

এছাড়াও জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিষিদ্ধ সময়ে নদীতে মাছ শিকারে গেলে জেলেদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে,কমলনগরে ১৪ হাজার ৯৮ জন ও রামগতিতে ২০ হাজার ৩৬০ জন নিবন্ধিত জেলে রয়েছে। দুই উপজেলায় মোট ৩৪ হাজার ৪৫৮ জন। এদের সকলেই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ-উজ-জামান জানান, জাটকা সংরক্ষণে জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকুলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, নিষেধাজ্ঞার দুই মাসে প্রতিজন জেলে ভিজিএফের চাল পাবেন ৮০ কেজি করে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আরও খবর