Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৫.৬৮°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

রামগতিতে আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

মো:আল-আমিন, নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৭ মার্চ সকালে রামগতি উপজেলা কার্যালয়ে আনসার ভিডিপির কর্মকর্তা শামীম আরা বেগম
প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন।
তিনি জানান এই প্রথম বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষ থেকে সারাদেশের ন্যায় রামগতিতেও ৪৩ জন আনসার ভিডিপির ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কামান্ডারদের মাঝে এ উপহার বিতরণ করা হচ্ছে।
উপহার সামগ্রী মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, সেমাই ৪ প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি।
ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনসার ভিডিপির সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে সরকারের নির্দেশনা মোতাবেক জননিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপনার পাশাপাশি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে।
এ ধরনের উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের সদস্য সদস্যারা দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে জানান কর্মকর্তারা।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ জানান, সন্মানিত ডিজি মহোদয়ের দেওয়া ঈদ উপহার জেলা কমান্ড্যান্টের দিক নির্দেশনায় আমার উপজেলার ভাতা ভোগীদের হাতে সুষ্ঠু ভাবে তুলে দিতে পেরেছি। আমরা চাকুরী জীবনে এই প্রথম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ভাতা ভোগীদের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে সত্যি আমি আনন্দিত।
রামগতি বড়খেরী ইউনিয়ন কমান্ডার রিপন মজুমদার বলেন, আমাদের বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পরও এটি আমাদের জন্য প্রথমবারের মতো ঈদ উপহার। ডিজি মহোদয়ের উদ্যোগের মাধ্যমে এই উপহার পেয়েছি। এজন্য আমরা সন্মানিত ডিজি মহোদয়, জেলা কমান্ড্যান্ট এবং বাহিনীর সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে আমরা চিরকাল বাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকব।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা প্রশিক্ষক মনোয়ারা বেগম সহ উপজেলা প্রশিক্ষক ও ভাতাভোগী সকল সদস্য বৃন্দ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
রামগতি-কমলনগরের ভুলুয়া নদী প্রশাসনের সাড়া না পেয়ে চাঁদা তুলে ২৭ দিন ধরে নদী খনন করছেন এলাকাবাসী
কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কমলনগরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
রামগতিতে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

আরও খবর