Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি গঠন

Oplus_16908288

শাহাদাত সুমন, নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র প্রতিনিধি অধ্যক্ষ আব্দুল মোতালেব কে আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মুফতী মুহাম্মদ শরীফুল ইসলাম কে সদস্য সচিব মনোনীত করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর লরেঞ্চ বাজারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সভায় সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম জানান সকল সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে। এ কমিটি উপজেলার সকল নাগরিকদের অধিকার বাস্তবায়নে কাজ করবে। যেকোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এ কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে।

উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আকরাম হোসেন জিসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ মাওলানা আব্দুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি মাওলানা নুরুল্লাহ খালেদ, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা মোঃ উল্লাহ ফারুকী, গণ অধিকার পরিষদের প্রতিনিধি সার্জেন্ট মোহাম্মদ আবুল কাশেম, মুখপাত্র হিসেবে গনঅধিকার পরিষদের সার্জেন্ট সোলাইমান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি মাওলানা মোস্তাফিজুর রহমান, জেএসডির প্রতিনিধি হারুর রশিদ (ডিলার),ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা মোসলেহ উদ্দিন, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা ওমর ফারুক, গণধিকার পরিষদের প্রতিনিধি হাজী মুহাম্মদ সিরাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাইন উদ্দিন সামির ও নির্বাহী সদস্য হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আহাদ ফারাবী, খেলাফত মজলিসের প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
ফেনী-২ আসনে এবি পার্টির মনোনয়ন নিলেন মজিবুর রহমান মঞ্জু
রাঙামাটিতে এনসিপির ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
আগামীকাল তারেক রহমান দেশে আসছেন; সংবর্ধনা মঞ্চ থেকেই যাবেন মায়ের কাছে
শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও লং মার্চ টু বর্ডার
২৫শে ডিসেম্বর মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

আরও খবর