Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৭.২১°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

কমলনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার (১৯ মে) বিকেলে সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদর হাজিরহাট বাজারে ” কমলনগরে সর্বস্তরের জনগনের ব্যানারে” অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন,উপজেলার বিভিন্ন এলাকাকে অন্ধকারে রেখে এক কিলোমিটার এলাকায় ভিআইপি লাইনের নামে বৈষম্য করা হচ্ছে। যেই এক কিলোমিটার ভিআইপি লাইন বলে চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, ওই লাইনে কোন ভিআইপি নেই। অসৎ উদ্দেশ্য এই ধরনের বৈষম্য করছে বিদ্যুৎ কর্মকর্তা। বক্তারা এসব বৈষম্য বন্ধ করে পুরো কমলনগরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সদস্য মো: এমরান হোসেন, ইউনুছ হাওলাদার, ব্যবসায়ী ইসমাইল হোসেন বিপ্লব, ওমর ফারুক ও সৈয়দ আইয়ুব আলী প্রমুখ।
জানা যায়, গত এক মাস ধরে কমলনগরে পল্লী বিদ্যুতের বেপরোয়া লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েন এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকরা। দিনরাত সবমিলিয়ে গড়ে ৭-৮ ঘন্টাও বিদ্যুৎ দিতে পারছেনা বিদ্যুৎ কর্মকর্তা। এমন পরিস্থিতিতে উপজেলার প্রায় ৬০ হাজার গ্রাহক ফোঁসে উঠেন। তারা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
পল্লী বিদ্যুৎ কমলনগর জোনাল অফিসের ডিজিএম নিতীশ শাহা বলেন, আমরা তো বিদ্যুৎ উৎপাদন করিনা। যতটুকু বরাদ্দ পাচ্ছি,ততটুকু বিলিবন্টন করছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ
রামগতি-কমলনগরের ভুলুয়া নদী প্রশাসনের সাড়া না পেয়ে চাঁদা তুলে ২৭ দিন ধরে নদী খনন করছেন এলাকাবাসী
কমলনগরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
রামগতিতে আনসার ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
রামগতিতে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

আরও খবর