Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৫.৬৮°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে স্বেচ্ছাসেবকদল নেতাসহ নিহত ২

নিহত স্বেচ্ছাসেবকদল নেতার মরদেহ -ছবি: ইনফো টাইমস

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক (৩৮) ও ব্যবসায়ী ওসমান গণি (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় রিজভি ও আকাশ নামে আরও দুজন আহত হয়েছেন।
নিহত রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কমলনগর উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে। ওসমান একই উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী।

আহতরা হলেন, রিজভি চরফলকন গ্রামের ওমর ফারুকের ছেলে ও আকাশ নোয়াখালীর সোনাইমুড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বেচ্ছাসেবক দল নেতা রফিক ঢাকা থেকে বাসযোগে এসে লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় নামেন। সেখান থেকে তিনি অটোরিকশাযোগে কমলনগর উপজেলার হাজিরহাট রওয়ানা দেয়। পরে ঘটনাস্থল পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। আহত অবস্থায় রফিকসহ তিনজনকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখোনে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। তবে ওসমানকে তার পরিবারের সদস্যরা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন বলেন, রফিক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা। তিনি বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় রফিক নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। হাসপাতাল আনার আগেই তিনি মারা গেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টারলাইন বাস উল্টে ২ জন নিহত; আহত অন্তত ১৫
চট্টগ্রাম ও কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত কয়েকজন
খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে ডাম্প ট্রাকের চাপায় নি*হ*ত ২
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আরও খবর