Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৭.২১°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

নতুন চরে নতুন স্বপ্ন, মাঝপথে ধ্বংস মহিষের হানায়

ছবি: প্রতীকী

কমলনগর (লক্ষ্মীপুর):
মেঘনা নদীর বুকে গড়ে ওঠা নতুন চর একদিকে যেমন সাধারণ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, ঠিক তেমনি আরেকদিকে সেই হাসির মাঝে দেখা দিচ্ছে উদ্বেগ ও হতাশা। চরের উর্বর জমিতে চাষাবাদ শুরু করেছেন অনেক কৃষক। ধান ও বিভিন্ন শাকসবজি চাষ করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন।

কিন্তু এই স্বপ্নে ছাই ঢালছে কিছু অসাধু মহিষ মালিক ও তাদের রাখালেরা। নিয়ম-নীতি তোয়াক্কা না করে তারা অসংখ্য মহিষ চরাতে ছেড়ে দিচ্ছে কৃষকের ধানক্ষেতে। ফলস্বরূপ, কৃষকের দীর্ঘ পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক। চাষাবাদের মৌসুমে এই ধরনের কর্মকাণ্ড কৃষকদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় এক কৃষক জানান, “আমরা বহু কষ্ট করে এই চরে জমি বানিয়ে ধান লাগাইছি। কিন্তু কিছু লোক ইচ্ছা করে মহিষ দিয়া এই ধান নষ্ট কইরা দিতেছে। বললেও শুনে না।”

আরেকজন বলেন, “আমরা গরিব মানুষ। এই জমি আমাদের একমাত্র ভরসা। প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা টিকতে পারবো না।”

এ বিষয়ে কমলনগর উপজেলা প্রশাসনের সুস্পষ্ট দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
চরের ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, মহিষ মালিকদের নিয়মের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

কমলনগরের মানুষের দাবি—চরের সম্ভাবনাকে টিকিয়ে রাখতে হলে কৃষককে রক্ষা করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র
১১লক্ষ জাল টাকা সহ আটক ৩ জন
সাড়ে ৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি: চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তা-সিএন্ডএফ এজেন্টসহ ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট
হাদির পর ‘একই স্টাইলে’ এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা
ফেনীর ফতেহপুর এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ..

আরও খবর