Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

দুই-তৃতীয়াংশ রাজনৈতিক দল এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ফরহাদ মজহার

পাবনা প্রতিবেদক:
কবি দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের দুই-তৃতীয়াংশ রাজনৈতিক দল এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়। এখন যারা নির্বাচন চায়, তারা ফ্যাসিবাদ পুনর্বাসন করছে। তিনি বলেন, নির্বাচন ছাড়াও আমাদের অনেক সমস্যা আছে। আমাদের শিক্ষা, নারীদের রাজনৈতিক অংশগ্রহণের মতো সংকটগুলোর সমাধান এখনো হয়নি।’
আজ বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীর মুলাডুলি হাজারীপাড়ায় উবিনীগের আঞ্চলিক কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, গণতন্ত্র ও ফ্যাসিবাদ খুবই কাছাকাছি। হিটলার, মুসোলিনি, শেখ হাসিনা সবাই নির্বাচিত হয়েই এসেছিলেন। ফলে এখন যারা নির্বাচন-নির্বাচন করছেন, তারা ফ্যাসিবাদকেই পুনর্বাসন করছেন। কারণ, আমরা আমাদের মূল সমস্যা খুঁজছি না।
তিনি আরও বলেন, গণপরিষদ ও জাতীয় সংসদ; দুটো এক জিনিস নয়, বর্তমান সরকার যেহেতু সংবিধান অনুযায়ী গঠন হয়নি সেহেতু জনগণের প্রতিনিধি না হয়ে সনদ নিয়ে কাজ করার অধিকার এই সরকারের নেই। চব্বিশের আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘৫ আগস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে। এরপর ৩ দিন সরকারবিহীন অবস্থায় ছিল দেশ। জনগণের হাতে নতুন রাষ্ট্র গঠনের ক্ষমতা এসেছিল। কিন্তু সেটা আর করতে পারল না। ৮ তারিখেই সাংবিধানিক প্রতিবিপ্লব হয়ে গিয়েছিল। শেখ হাসিনার সংবিধানে চুপ্পুর হাতে শপথ করে আপনারা শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়েছেন।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন এখনো ঠিকঠাক মতো কাজ করতে পারছেন না, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন পরিচালনা করার মত অবস্থানে এখনো প্রস্তুত নয়, এই অবস্থায় নির্বাচন হলে সঠিকভাবে তারা কাজ করতে পারবেন না।
ফরহাদ মজহার বলেন, আমেরিকা বলে যেটা আছে, সেটা আসলে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র বলে যেমন আর কোনো রাষ্ট্র নেই, ঠিক তেমনি এখন বাংলাদেশ বলেও কোনো রাষ্ট্র নেই। এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী।’
সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ (রাকসু) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন নিয়ে এখন সোচ্চার ও সরগরম। এই নির্বাচন ঘিরে ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন এই দার্শনিক। ফরহাদ মজহার বলেন, ‘বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক উপস্থিতি অনেক বেশি। এখানে অপরের প্রতি অসহনশীলতা থাকলেও এটা উন্নতি করতে পারলে রাজনৈতিক পরিস্থিতি ও বোঝাপড়া বদলে যাবে। এর প্রাথমিক ধাপ হতে পারে অ্যাকাডেমিক স্বাধীনতা। এটা আসলেই গণতান্ত্রিক রূপান্তরের শুরু হতে পারে।
স্থানীয় সংকট ও সমাধান নিয়ে করণীয় বিষয়ে উবিনীগ আয়োজিত মতবিনিময় সভায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য দেন- পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিহাব উদ্দিন, নয়া কৃষি আন্দোলন ও উন্নয়নের বিকল্প নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠানের (উবিনীগ) ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোছা. আজমেরী খাতুন, পরিবেশবিষয়ক সংগঠন ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

আরও খবর