Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৫.৬৮°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: তানিয়া রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তানিয়া রব বলেছেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এ জন্য কী আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি?’ আজ বুধবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎তানিয়া রব আরও বলেন, ‘রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদীভাঙন। ১৯৯৬ সালে আ স ম রব সংসদ সদস্য নির্বাচিত হয়ে নদী ড্রেজিংয়ের কাজ করতে গেলে একটি পক্ষ তা করতে দেয়নি। বিগত ২৫ বছরে কেউ সে কাজটি আর গুরুত্বের সঙ্গে দেখেনি। এখন নদীবাঁধ প্রকল্প বরাদ্দের নামে লুটপাট হচ্ছে। আমরা সবাই জানি, কারা করছে এ লুটপাট ও চাঁদাবাজি।’

তানিয়া রব বলেন, ‘আ স ম রব বহু বছর আগ থেকে দেশের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ শ্রেণিতে ভাগ করার প্রস্তাব করেন; আজ সকল দল সে প্রস্তাবকে সমর্থন করছে। আ স ম রবের সেই স্বপ্নই ছিল দেশের মানুষের মুক্তির উন্নয়নের চিন্তা। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ফ্যাসিস্টমুক্ত করলেও লোভে পড়ে একটি পক্ষ লুটপাটে ব্যস্ত রয়েছে; এটা লজ্জার বিষয়।’
জেএসডির এ নেত্রী বলেন, ‘রামগতি-কমলনগর নিয়ে আ স ম রব যে উন্নয়নের স্বপ্ন দেখেছেন, এখন তা বাস্তবায়নের পথে। সুতরাং মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক আ স ম রব। এটা আপনাদের জন্য গৌরবের। রামগতি-কমলনগরের এ গৌরব ধরে রাখার দায়িত্ব আপনাদের। এ জন্য জনগণের প্রয়োজনে, দেশের স্বার্থে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।’
‎উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ‎সংস্কৃতিবিষয়ক সম্পাদক ফারজানা জাহান দিবা প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

আরও খবর