Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৬°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

হাদিকে হত্যাচেষ্টা মামলার ফয়সালের বাবা হুমায়ূন আটক;ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবিরকে আটক করেছে র‍্যাব। পাশাপাশি ফয়সালের শ্যালকের দেয়া তথ্যে ডোবা থেকে হাদিকে গুলি করা অস্ত্রসহ ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এই তথ্য জানায় র‍্যাব। তবে ফয়সালের বাবাকে কখন এবং কোন জায়গা থেকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি র‍্যাব।

র‍্যাব জানায়, ফয়সালের বাবা হুমায়ূন কবিরকে গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এখন পর্যন্ত ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, তার বান্ধবি মারিয়া আক্তার লিমা, ঘনিষ্ঠ সহযোগী কবির এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল্ক হান্নান গ্রেফতার হয়েছেন। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের রিমান্ডে পাঠায়।

এর আগে, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুই সন্দেহভাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে এক বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে নিশ্চিত করে। সূত্র জানায়, ওই দুই সন্দেহভাজন– ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে পালিয়ে যায়।

সূত্রটি আরও জানায়, ঘটনার পরপরই  প্রথমে তারা প্রাইভেটকারে করে মিরপুর থেকে আশুলিয়া ও পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। এরপর সেই প্রাইভেটকার বদলে অন্য একটি প্রাইভেটকারে করে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে তাদের ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান। এরপর তারা সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়েন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের

আরও খবর