Header Border

ঢাকা, শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল) ১৭.২১°সে
শিরোনাম
অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক মনোনীত হলেন মুনীর চৌধুরী চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

বায়েজিদে যুবকের খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার, পরিচয় শনাক্তে অভিযান উদ্ধার করা হাত ও পায়ের রগ কাটা ছিল

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকা থেকে এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (গতকাল) সন্ধ্যায় পশ্চিম শহীদ নগরের রংধনু গলি এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এসব দেহাংশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, উদ্ধার করা দেহাংশ দেখে ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৬ বছর। তবে রাত দেড়টা পর্যন্ত দেহের বাকি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, উদ্ধার করা হাত ও পায়ের রগ কাটা ছিল, যা ঘটনাটিকে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, উদ্ধার করা কাটা হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ওসি জাহিদুল কবির বলেন, “নিহতের দেহের বাকি অংশ উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই ওসির নেতৃত্বে পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন সম্ভাব্য স্থানে অভিযান শুরু করে। রাত পৌনে ১টার দিকে থানার ডিউটি অফিসার জানান, একাধিক টিম এখনও মাঠে রয়েছে।

জানা যায়, রাউজানের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত যুবকের বাড়ি রাউজানের চিকদাইর এলাকায় বলা হলেও প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা প্রায় ২০–২৫ বছর আগে ওই এলাকা থেকে জায়গাজমি বিক্রি করে অন্যত্র চলে যান।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম-পরিচয় ও হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধিকারবঞ্চিত শিশুদের স্বপ্নের সন্ধ্যা: ‘গিফট এ ডিনার’ আয়োজন করল ফ্যাশন ফর লাইফ
চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা ; এলাকায় চাঞ্চল্য
৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সিদ্দিক আল-মামুন
সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ড: ২৯ জনের নাম উল্লেখসহ মামলা
চট্টগ্রাম–৯ আসনের ভোটারদের রাজধানীর ভোটারদের মর্যাদায় নিয়ে যাওয়ার অঙ্গীকার মীর নাছিরের
লক্ষ্মীপুরে জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে সাংবাদিকদের শীতবস্ত্র বিতরণ

আরও খবর