কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২৫ জানুয়ারি) শনিবার সকালে সম্মেলনের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ ইং সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নাহিদুল ইসলাম, সহ-সভাপতি মুহা. জাবের হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান কে মনোনীত করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আবদুজ জাহের আরেফী, তিনি বলেন গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে৷ জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে নির্দিষ্ট একটি গোষ্ঠী নতুন করে স্বৈরাচারী আচরণ শুরু করেছে৷

তিনি আরো বলেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহন করেছে৷ সরকার প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করে ইতিমধ্যেই কাজ শুরু করেছে৷ কিন্তু একটি কুচক্রী মহল এই সংস্কারকে মানতে পারছে না৷ ক্ষমতা মোহে তারা সরকারকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করছে৷ এতে প্রয়োজনীয় সংস্কারে সরকার ব্যহত হচ্ছে৷ এমতাবস্থায় সরকারকে সহযোগিতা করতে ও চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার জন্য ছাত্র-জনতাকে আহ্বান জানান।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি এইচএম হোসাইন আহমদ -এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. জাবের হোসেন -এর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউনুছ খাঁন৷ বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক যোগাযোগ ও প্রচার সম্পাদক মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান মাহমুদী, সেক্রেটারী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সেরাজুল ইসলাম মেরাজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ রিয়াজ হোসাইন সহ জেলা, থানা ও ইউনিয়ন শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ৷

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা -এর সভাপতি মুহাম্মদ ইউনুছ খাঁন বলেন, আদর্শ রাষ্ট্র গড়তে আদর্শ‌ মানুষ প্রয়োজন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর প্রতিটি কর্মীদের নৈতিকতা, যোগ্যতা, দক্ষতা ও আদর্শের দিক থেকে উত্তম মানে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীন বিজয়ের সংগ্রামে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

উপজেলা সভাপতি এইচএম হোসাইন আহমদ সভাপতির বক্তব্যে বলেন অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) -এর নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে৷ এতে বাংলাদেশের প্রতিটি নাগরিকদের ভোটের প্রতিফলনের মধ্যদিয়ে দেশে একটি জাতীয় সরকার গঠিত হবে৷