নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে “ওয়ান নাইন জিরোস ট্টি ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে হাজিরহাট ইউনিয়নের চরলরেন্স বাজার কমলনগর দারুল কুরআন মডেল মাদ্রাসার মাঠে এসব গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন “ওয়ান নাইন জিরোস ট্টি ফাউন্ডেশনের” চেয়ারম্যান রাকিবুল হাসান,খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী মোহাম্মদ শরিফুল ইসলাম, মুফতী একেএম আব্দুজ্জাহের আরেফী, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। মুফতী শরীফুল ইসলাম বলেন,এ সংগঠনের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে সকল কওমী মাদরাসার শিক্ষার্থীদের মাঝে আরো বড় পরিসরে চারা বিতরণ শুরু করবো।