নিজস্ব প্রতিবেদক ইনফা টাইমস:
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) আনুষ্ঠানিকভাবে একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ সফিক আহাম্মেদ পদোন্নতিপত্রটি প্রদান করেন।
এর আগে আতোয়ার রহমান মনির একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পদোন্নতির বিষয়ে আতোয়ার রহমান মনির বলেন, প্রিয় কর্মস্থল একাত্তর টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছি আলহামদুলিল্লাহ। এই প্রাপ্তিতে অনেকেই আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন-সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের দোয়া ও ভালোবাসই আমার শক্তি। ইনশাআল্লাহ, সামনে আরও দায়িত্বশীল হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের নিকট পৌছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।