রামগতি (লক্ষ্মীপুর) প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ৬ টি ইলিশ ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে এক কেজি ওজনের ৬ টি ইলিশ ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ওই মাছগুলো রামগতি মাছঘাটের ট্রলার মালিক আশরাফ মাঝির ট্রলার থেকে মেরাজ মাঝির আড়তে আনা হলে স্থানীয় খোকন ব্যাপারী মাছগুলো ছড়া দামে ক্রয় করেন।

ট্রলার মালিক আশরাফ মাঝি জানান, গতকাল মঙ্গলবার সারাদিন নদীতে জাল পেলে বিকেলে তার জালে এক কেজি ওজনের ৬ টি ইলিশ ধরা পড়ে। পরে তিনি ওই মাছগুলো রামগতি মাছঘাটের মেরাজ মাঝির আড়তে এনে বিক্রি করে দেন।

আড়তদার মেরাজ মাঝি বলেন,সারাদিন বসে থেকে বিকেলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ৬ টি ইলিশ আসে তার আড়তে। তখন নিলামে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন তিনি।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরব-উজ-জামান বলেন, নদীতে মাছ কম পাওয়া যাচ্ছে। আশা করছি কয়েক দিন পর ইলিশ ধরা পড়বে। তখন দাম অনেকটা কমে যাবে।