ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, তার বান্ধবি মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন, হাদি হত্যাচেষ্টা মামলার অন্যতম অভিযুক্ত আসামি ফয়সাল করিম মাসুদকে এই আসামিরা হত্যাচেষ্টায় সহযোগিতা ও পালাতে সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। তিনি এখন কোথায় আত্মগোপনে রয়েছে সে তথ্য উদঘাটনের জন্য আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।